ছেলেঃ বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে
হুম বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে
পড়ে গেছি ইশক-এ তে
আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস্ করে যাই
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে
মনটা নরম করে
এস এম এসে হলেও যদি বলত আমায় সে
আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার
হো ও ও ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু একবার
মেয়েঃ বলো ঝাঁপ দেবে কি?
ছেলেঃ গভীর জলে
মেয়েঃ এক্ষুনি দাও
ছেলেঃ জয় মা বলে
মেয়েঃ না না বাবা দরকার নেই থাক
এ যে চেষ্টা তোমার
ছেলেঃ বড্ড বেশি
মেয়েঃ ভীষণ কাঁচা
ছেলেঃ মনটা দেশী
মেয়েঃ গরুর মুখে শুনছি ঘোড়ার ডাক
ছেলেঃ হুমম.. জমে গেছি ইশক্ এ তে
আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস্ করে যাই
একটু যদি মিশতো সে
ভুল করে তাকালে
চেনা চোখে বাঁকালে
দূরে দূরে থেকেও আমি
থাকছি কাছে খুব
আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার
ও ও ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু একবার
মেয়েঃ জানি মনটা তোমার
ছেলেঃ মানছে নাকো
মেয়েঃ মেজাজ কেনো
ছেলেঃ মাসল দেখো
মেয়েঃ মুখেই খালি ছোটাও কথার রেল
কত মাইনে তোমার
ছেলেঃ সবটা দেবো
মেয়েঃ হাত খরচা
ছেলেঃ অল্প নেবো
মেয়েঃ বুদ্ধি তোমার করেছে ব্রেকফেল
ছেলেঃ পড়ে গেছি ইশক্-এ তে
আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস্ করে যাই
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে
মনটা নরম করে
এস এম এসে হলেও যদি বলত আমায় সে
আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার
হো ও ও ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু একবার
আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার
হো ও ও ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু এক বার
0 Comments