অংক কি কঠিন
চন্দ্রবিন্দু
পিয়ে বিটি
ব্যর্থ চিঠি
অ্যাসিডিটি
আর ওষ্ঠে নিকোটিন দাদা
অংক কি কঠিন
বাবা গান্ধী
জোরসে প্রাণদি
কাঁদছে ঠানদি
কিন্তু চোখে গ্লিসারিন
দাদা অংক কি কঠিন
অংক কি কঠিন
হুম হুম অংক কি কঠিন।
তেল মাখা বাশে উল্লাসে
উঠেছে মাংকি
সে বেটা চড়ছে তেরো সেমি
পরছো চৌদ্দ কিমি
ভাংবে ঠ্যাঙ কি
ফাংকি
ব্যাম্বো ভর্তি তৈল
স্লিপ স্লিপারি হইল
প্রমোশান ।
মেয়েটি লম্বা, জগৎদম্ভা
হ্যাঁ অংকে নাম্বার,
কিন্তু এবড়ো থেবড়ো সিন
দাদা, অংক কি কঠিন
খুন খারাপি, পর্ণগ্রাফি
কেছো পাপি,
বসে কেটে দিচ্ছে সিন,
দাদা, অংক কি কঠিন।
দাদা অংক কি কঠিন
অংক কি কঠিন
হুম হুম অংক কি কঠিন।
চৌবাচ্চা ফুটো, নল দুটো
বেয়াড়া বাঁকা
ক এক এর বারো ভরছে
খ তিন এর তেরো ঝরছে
মাল ফাঁকা
তেষ্টায় জল মাংতা
নুন আনতে পান্তা
ব্যাটা গন।
থানায় টর্চার, মরলে খরচা
হুম নাট্য চর্চা
সঙ্গে তুঙ্গ হিরোইন
দাদা, অংক কি কঠিন।
মাথায় কাফকা,
না মা, না বাপকা
হাতে চাপকায়,
কিন্তু পাতে সয়াবিন,
দাদা, অংক কি কঠিন ...
অংক কি কঠিন
অংক কি কঠিন
হুম হুম অংক কি কঠিন।
0 Comments